
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে ভোট গণনা শুরু হয়েছে। মোট ২৭৫টি ভোটকেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৯টি কেন্দ্রে প্রাথমিক ও বেসরকারি ফলাফল পাওয়া গেছে।প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন বাবু তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে এগিয়ে রয়েছেন। ৯ কেন্দ্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সালাউদ্দিন বাবু ৩৭৬৯ ভোট পেয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ১১ দলীয় ঐক্যজোটের শাপলা কলি প্রতীকের প্রার্থী দিল শানা পারুল, পেয়েছেন ৩৩৪৬ ভোট। ফলে প্রাথমিক হিসাব অনুযায়ী এই আসনে হাড্ডাহাড্ডি লড়াই চললেও ধানের শীষের প্রার্থী এগিয়ে রয়েছেন।ভোটগ্রহণ বৃহস্পতিবার বিকেল শেষ হওয়ার পর শুরু হওয়া গণনার ফলাফলের চূড়ান্ত ঘোষণা নির্বাচন কমিশনের অনুমোদনের পর প্রকাশিত হবে।