
নির্বাচনের প্রাক্কালে ভারতের প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভি-কে সাক্ষাৎকারে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, তাঁর দল ক্ষমতায় এলে প্রতিবেশী ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা হবে সর্বোচ্চ অগ্রাধিকার।ডা. শফিকুর রহমান বলেন, “ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক থাকা আমাদের জন্য একটি অগ্রাধিকার।”বাংলাদেশে সংখ্যালঘু অধিকার বিষয়ে প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করেছেন, “বাংলাদেশে সংখ্যালঘু বলে কিছু নেই, আমরা সবাই এ দেশের সমান নাগরিক। প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব এবং আমরা সেই লক্ষ্যে অঙ্গীকারবদ্ধ।”এ সাক্ষাৎকারটি গতকাল বুধবার (১১ ফেব্রুয়ারি) এনডিটিভি-তে প্রকাশিত হয়।