রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

গণপূর্তের সাবেক সচিব নজরুল ইসলামের বিরুদ্ধে ওঠা দুর্নীতির পাহাড়ে তদন্তের দাবি

গণপূর্তের সাবেক সচিব নজরুল ইসলামের বিরুদ্ধে ওঠা দুর্নীতির পাহাড়ে তদন্তের দাবি

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. নজরুল ইসলামের বিরুদ্ধে স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার, বিতর্কিত পদোন্নতি, অবৈধ সম্পদ অর্জন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বদলি ও পদায়নে প্রভাব বিস্তার এবং রাজধানীতে নির্মাণ বিধিমালা লঙ্ঘন করে বহুতল ভবন নির্মাণের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, এসব বিষয়ে সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত তথ্য উদ্ঘাটন করা প্রয়োজন।​অভিযোগে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় নজরুল ইসলাম একদিনে একাধিক পদোন্নতি পেয়ে সচিব হন। এরপর তিনি বিভিন্ন সংগঠন ও সমিতির ব্যানারে সরকারি দপ্তরের সভাকক্ষে নিয়মিত সভা-সমাবেশের আয়োজন করেন এবং একটি প্রভাবশালী বলয় গড়ে তোলেন বলে অভিযোগ রয়েছে।​অভিযোগকারীরা আরও দাবি করেন, নজরুল ইসলামের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কয়েকজন ব্যক্তি সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ, পদায়ন ও প্রশাসনিক সুবিধা পেয়েছেন। একই সঙ্গে শিক্ষা প্রশাসন, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে প্রভাব বিস্তার করে নিজেদের অনুসারীদের গুরুত্বপূর্ণ পদে বসানো এবং প্রভাব খাটানোর অভিযোগও আনা হয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়