রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ

প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ

সংবাদ:ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অতিরিক্ত দায়িত্বে থাকা প্রধান সহকারী ও ভারপ্রাপ্ত ক্যাশিয়ার বাবুল হোসেনের বিরুদ্ধে ঘুষ দাবি, দাপ্তরিক অনিয়ম, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অসদাচরণ এবং পদোন্নতিতে অনিয়মের অভিযোগ উঠেছে।এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি, পদোন্নতির যোগ্যতা যাচাই এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে স্বাস্থ্য কমপ্লেক্সের ৮৭ জন কর্মকর্তা-কর্মচারী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যৌথ লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগে বলা হয়, চলতি বছরের এপ্রিল মাসে ছয়জন কর্মচারীর শ্রান্তি বিনোদন ছুটি ও ভাতার আবেদন হলেও সরকারি বরাদ্দ থাকা সত্ত্বেও অর্থ ছাড়ের প্রক্রিয়ায় অতিরিক্ত খরচের কথা বলে বাবুল হোসেন অর্থ দাবি করেন। দাবিকৃত অর্থ না দেওয়ায় অনুমোদিত বিল প্রক্রিয়াজাত করা হয়নি এবং অন্য আবেদনগুলোরও কোনো অগ্রগতি হয়নি। ফলে জুন মাস শেষে বরাদ্দের অর্থ সরকারি কোষাগারে ফেরত যায় এবং সংশ্লিষ্ট কর্মচারীরা প্রাপ্য ভাতা থেকে বঞ্চিত হন।লিখিত অভিযোগে আরও বলা হয়, বাবুল হোসেন প্রথমে এমএলএসএস পদে চাকরিতে যোগ দিয়ে পরে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে পদোন্নতি পান। তবে কম্পিউটার পরিচালনা ও টাইপিংয়ে প্রয়োজনীয় দক্ষতা এবং নির্ধারিত প্রশিক্ষণ ছাড়াই তিনি পদোন্নতি পেয়েছেন কি না, তা তদন্তের দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।তাদের দাবি, প্রয়োজনীয় যোগ্যতা নিয়ে প্রশ্ন থাকা সত্ত্বেও বাবুল হোসেন বর্তমানে প্রধান সহকারী ও সাময়িক ক্যাশিয়ারের মতো গুরুত্বপূর্ণ দুটি দায়িত্ব পালন করছেন, যা প্রশাসনিক স্বচ্ছতা ও সেবার মান নিয়ে প্রশ্ন তুলেছে।তবে অভিযোগ অস্বীকার করে বাবুল হোসেন বলেন, বিনোদন ভাতার জন্য প্রয়োজনীয় কাগজপত্রে ত্রুটি ছিল। সেগুলো সংশোধন করে নতুন করে চাহিদাপত্র পাঠানো হয়েছে এবং কয়েকদিনের মধ্যেই নতুন বরাদ্দ পাওয়া যাবে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল জানান, অভিযোগের বিষয়ে বাবুল হোসেনের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছিল। তিনি লিখিত জবাব দিয়েছেন এবং সেটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।এ বিষয়ে জেলা সিভিল সার্জন আনিসুর রহমানের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সর্বশেষ
পাঠক প্রিয়