রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

প্রশাসকের ওপর হামলার পর উত্তরখানে কারখানার সামনে সড়ক কেটে দিল ডিএনসিসি

প্রশাসকের ওপর হামলার পর উত্তরখানে কারখানার সামনে সড়ক কেটে দিল ডিএনসিসি

রাজধানীর উত্তরখানে একটি কারখানায় যাওয়ার সড়ক কেটে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান ও স্থানীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের ওপর হামলার ঘটনার পর সোমবার মধ্যরাতে এই পদক্ষেপ নেওয়া হয়।ডিএনসিসির দাবি, ওই এলাকায় দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় নালা নির্মাণের কাজ শুরু করতেই সড়ক খনন করা হয়েছে। তবে কারখানার কর্মীদের অভিযোগ, মালিকপক্ষকে ভোগান্তিতে ফেলতেই পরিকল্পিতভাবে রাস্তা কেটে দেওয়া হয়েছে।উত্তরখানের যে কারখানাটিকে কেন্দ্র করে এ বিরোধের সৃষ্টি হয়েছে, সেটি নেপচুন অ্যাকসেসরিজ সলিউশন। রপ্তানিমুখী পোশাকশিল্পের বিভিন্ন উপকরণ উৎপাদনকারী প্রতিষ্ঠানটিতে রোববারের ঘটনার পর থেকে উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে।সোমবার সরেজমিনে দেখা যায়, কারখানার সামনের সড়ক খনন করে মাটি পাশে স্তূপ করে রাখা হয়েছে। এতে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। কারখানার ভেতরে দায়িত্বশীল কাউকে পাওয়া না গেলেও কয়েকজন কর্মী অভিযোগ করেন, এই পদক্ষেপের ফলে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও বিঘ্নিত হবে।এর আগে রোববার কারখানার সামনে ময়লা ফেলা নিয়ে বিরোধের জেরে ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান ও স্থানীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার পর থেকেই এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

সর্বশেষ
পাঠক প্রিয়