রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

‘দোযখ আর জাহান্নামে তফাৎ কী মাসুদ স্যার?’— এসপি মাসুদকে ফেসবুকে কটাক্ষ শীর্ষ স’ন্ত্রাসী রায়হানের

‘দোযখ আর জাহান্নামে তফাৎ কী মাসুদ স্যার?’— এসপি মাসুদকে ফেসবুকে কটাক্ষ শীর্ষ স’ন্ত্রাসী রায়হানের

পুলিশের অভিযানের মুখে ছাদ থেকে লাফিয়ে পালিয়ে যাওয়া চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হান আলম এবার সামাজিক যোগাযোগমাধ্যমে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মাসুদ আলমকে উদ্দেশ করে কটাক্ষপূর্ণ মন্তব্য করেছেন।নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে রায়হান লেখেন, ‘দোযখ আর জাহান্নামে তফাৎ কী মাসুদ স্যার?’ যদিও স্ট্যাটাসটি রোববার দেওয়া হলেও বিষয়টি সোমবার (৩ আগস্ট) প্রকাশ্যে আসে।সম্প্রতি নোয়াখালীতে পুলিশের এক অভিযানে রায়হানকে প্রায় গ্রেপ্তার করা সম্ভব হয়েছিল। তবে শেষ মুহূর্তে একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে পালিয়ে যান তিনি।এর পরদিন আয়োজিত এক সংবাদ সম্মেলনে চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ‘রায়হান কোনোভাবে ছাদ থেকে লাফিয়ে পালিয়ে গেছে। তবে সে জাহান্নাম না দেখলেও দোযখ দেখে ফেলেছে।’এসপির ওই বক্তব্যের জবাব হিসেবেই রায়হান সামাজিক যোগাযোগমাধ্যমে এই স্ট্যাটাস দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।ঘটনার পর রায়হানের স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে এ বিষয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সর্বশেষ
পাঠক প্রিয়