রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি

মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি

পুলিশ বাহিনীর কোনো সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকার প্রমাণ মিললে তার বিরুদ্ধেই সবার আগে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। প্রয়োজনে ডোপ টেস্টের মাধ্যমে বিষয়টি যাচাই করে সর্বোচ্চ প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।সোমবার (৪ আগস্ট) বাগেরহাট সফরকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পুলিশের কার্যক্রমকে আরও কার্যকর ও জনমুখী করতে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাংসহ বিভিন্ন সামাজিক অপরাধ দমনে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগই যথেষ্ট নয়; এ ক্ষেত্রে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের সহযোগিতাও অত্যন্ত প্রয়োজন।মাদকবিরোধী অবস্থান পুনর্ব্যক্ত করে ডিআইজি বলেন, “পুলিশের কোনো সদস্য যদি মাদকের সঙ্গে জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধেই আগে ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে ডোপ টেস্ট করে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ
পাঠক প্রিয়