রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ

শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ

রাজধানীর শাহবাগ এলাকায় সরকারবিরোধী উসকানিমূলক কর্মকাণ্ড, অপপ্রচার এবং জুলাই-আগস্ট গণআন্দোলনের শহীদ ও সংগ্রামীদের নিয়ে কটূক্তির অভিযোগে ‘নতুন ধারা বাংলাদেশ’-এর চেয়ারম্যান শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।বুধবার (৫ আগস্ট) শাহবাগ থানায় বাবুল সরদার বাদী হয়ে মামলাটি করেন।মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিদের বিরুদ্ধে সরকারবিরোধী ষড়যন্ত্র, উসকানিমূলক কর্মসূচি পরিচালনা, হামলা এবং হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।অভিযোগে বলা হয়, গত ৩ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে শাহবাগ থানাধীন জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘নতুন ধারা বাংলাদেশ’-এর নেতাকর্মীরা সমাবেশ ও মিছিল করেন। এ সময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের কার্যক্রমকে সক্রিয় করার পাশাপাশি রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানোর চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।এজাহারে আরও উল্লেখ করা হয়, সমাবেশ চলাকালে বাদী, এসটিএফের সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস এবং জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা প্রতিবাদ জানালে শান্তা ফারজানার নেতৃত্বে আসামিরা দেশীয় অস্ত্র, বাঁশের লাঠি, এসএস পাইপ, হকিস্টিক ও চেয়ার নিয়ে হামলা চালান।এ ঘটনায় জুলাই আন্দোলনের কর্মী মহসিন, আশরাফুল ও তাওহিদ গুরুতর আহত হন বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া আল নূর মোহাম্মদ আয়াসকে হত্যার উদ্দেশ্যে মাথা, মুখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।মামলায় আরও অভিযোগ করা হয়, ‘নতুন ধারা বাংলাদেশ’-এর নেতারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে টেলিগ্রামের মাধ্যমে সরকারবিরোধী প্রচারণা চালানো এবং জুলাই আন্দোলন ও এর শহীদদের নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগও আনা হয়েছে।তবে এসব অভিযোগের বিষয়ে শান্তা ফারজানা বা ‘নতুন ধারা বাংলাদেশ’-এর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ
পাঠক প্রিয়