রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
রাজনীতি

কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াত–বিএনপি সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগে আহত ৫

কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াত–বিএনপি সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগে আহত ৫

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের ধনিজকরা বাজারে জামায়াত ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। রোববার রাতে একটি ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে ভাঙচুরের ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিএনপি ও জামায়াতের একাধিক অফিস ও সমর্থকদের দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে, এমনকি একটি মাদ্রাসার বাসেও আগুন দেওয়া হয়।এ ঘটনার জেরে সোমবার দুপুরে ধনিজকরায় দুই দলের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। মাদ্রাসার বাসে অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জামায়াত ও বিএনপি একে অপরের বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ তুলেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে এবং লিখিত অভিযোগ পেলে তদন্তের আশ্বাস দিয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়