সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
রাজনীতি

দুর্নীতিতে জিরো টলারেন্স নীতিতে থাকবে বিএনপি: তারেক রহমান

দুর্নীতিতে জিরো টলারেন্স নীতিতে থাকবে বিএনপি: তারেক রহমান

বিএনপি সরকার গঠন করতে পারলে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে চলবে দল—এমন ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে সবার আগে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।রোববার এক ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এ কথা বলেন। তিনি বলেন, দুর্নীতি দেশের উন্নয়নের সবচেয়ে বড় বাধা। রাষ্ট্রের প্রতিটি স্তরে দুর্নীতির কারণে সাধারণ মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।তারেক রহমান বলেন, “দেশের অর্থনীতি, প্রশাসন ও রাজনৈতিক ব্যবস্থাকে শক্তিশালী করতে হলে দুর্নীতির বিরুদ্ধে আপসহীন হতে হবে। বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতিবাজদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করাই বিএনপির মূল লক্ষ্য। একটি জবাবদিহিমূলক ও স্বচ্ছ রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।বিএনপি চেয়ারম্যান বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে আইনের শাসন থাকবে, মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত হবে এবং রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে।”

সর্বশেষ
পাঠক প্রিয়