বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
জাতীয়

তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন দেশ গড়তে চাই: এস এম জিলানী

তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন দেশ গড়তে চাই: এস এম জিলানী

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীতে আমরা একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব।

সোমবার (২৯ ডিসেম্বর) টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও গোপালগঞ্জ আসনের সহকারী রিটার্নিং অফিসার জহিরুল আলমের কাছে মনোনয়নপত্র জমাদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

এস এম জিলানী  বলেন, আমি আগামীতে টুঙ্গিপাড়া, কোটালীপাড়ার মানুষদের খাদেম হয়ে থাকতে চাই। এ এলাকার সকলকে সঙ্গে নিয়ে মাদকমুক্ত, মানবিক কোটালীপাড়া-টুঙ্গিপাড়া গড়তে চাই।মনোনয়নপত্র জমাদানকালে জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট কাজী আবুল খায়ের, টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু, কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, কোটালীপাড়া পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদারসহ বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী তার সঙ্গে ছিলেন।

সর্বশেষ
পাঠক প্রিয়