
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির হেভিওয়েট প্রাথী বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি আবদুল আউয়াল মিন্টু। তিনি দাগনভূঞা উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীদুল ইসলামের নিকট সোমবার সকালে মনোনয়নপত্র জমা দেন।
তার সাথে উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুল উদ্দিন ও হামিদুল হক মিয়াসহ স্থানী নেতৃবৃন্দ উপস্থিত ছিলে। অপরদিকে জামায়াতে প্রার্থী শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা উত্তরের মজলিশের সুরা সদস্য ডা. ফখরুদ্দিন মানিক। তিনি জেলা রিটার্নিং অফিস জেলা প্রশাসকের কার্যালয়ে সকালে মনোনয়নপত্র জমা প্রান করেন।
মনোনয়ন জমা প্রদানে উপস্থিত ছিলেন জেলা জামায়াত আমির মুফতি আবদুল হান্নান, দাগনভূঞা জামায়াতের সাবেক আমির মুক্তিযোদ্ধ এএসএম নূর নবী দুলাল, ব্যবসায়ী এম শাখাওয়াত হোসেনসহ দাগনভূঞা সোনাগাজীর নেতৃবৃন্দ। স্বতন্ত্র প্রার্থী মাহবুবুল হক রিপন মনোনয়নপত্র জমা দিবেন বলে যুগান্তরকে জানান