
অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে ইসরায়েলের কঠোর নিরাপত্তা বিধিনিষেধের মধ্যেও জুমার নামাজ আদায় করেছেন প্রায় ৬৫ হাজার মুসল্লি।শুক্রবার (৫ জুন) ইসলামিক ওয়াকফ বিভাগ জানায়, ভোর থেকেই হাজার হাজার ফিলিস্তিনি আল-আকসা মসজিদের উদ্দেশে রওনা হন। ইসরায়েলি বাহিনীর আরোপিত বিভিন্ন নিরাপত্তা ব্যারিকেড ও চলাচল-সংক্রান্ত বিধিনিষেধ অতিক্রম করে তারা মসজিদ প্রাঙ্গণে পৌঁছান।মুসল্লিদের ব্যাপক উপস্থিতিতে আল-আকসা মসজিদের বিস্তৃত চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে যায়। পরে সেখানে শান্তিপূর্ণভাবে জুমার নামাজ অনুষ্ঠিত হয়।ওয়াকফ বিভাগের তথ্যমতে, নিরাপত্তা কড়াকড়ি সত্ত্বেও বিপুল সংখ্যক মুসল্লির অংশগ্রহণ ফিলিস্তিনিদের ধর্মীয় অনুশীলনের প্রতি দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন।