সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
ইসলামিক

হজ শেষে দেশে ফিরলেন ৬ হাজারের বেশি হাজি

হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা

পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত ৬ হাজার ১৭৫ জন বাংলাদেশি হাজি নিরাপদে দেশে ফিরেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪১৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৭৫৯ জন দেশে ফিরেছেন।ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ বুলেটিন অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩টি ফ্লাইটে ১ হাজার ১৮৪ জন, সৌদি এয়ারলাইনসের ৪টি ফ্লাইটে ১ হাজার ৬৯১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ৮টি ফ্লাইটে ৩ হাজার ৩০০ জন হাজি দেশে ফিরেছেন।গত ৩০ মে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৪৫ জন হাজি নিয়ে প্রথম ফিরতি ফ্লাইট বাংলাদেশে রওনা হয়। ফ্লাইটটি পরদিন সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।হাজিদের নির্বিঘ্নে দেশে ফেরার জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে হজ প্রশাসনিক দল। এদিকে মক্কায় অনুষ্ঠিত এক সমন্বয় সভায় হাজিদের ফিরতি কার্যক্রম, আবাসন ও চিকিৎসা সেবা নিয়ে আলোচনা করা হয়েছে।চলতি বছর ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এ বছর সরকারি কোটা ছিল ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি কোটা ছিল ৭৩ হাজার ৯৩৫ জন। হজযাত্রীদের সৌদি আরব যাত্রা শুরু হয় ১৮ এপ্রিল এবং শেষ হয় ২১ মে। আগামী ৩০ জুন পর্যন্ত ফিরতি হজ ফ্লাইট চলবে।

ট্যাগ: ই-পেপার
সর্বশেষ
পাঠক প্রিয়