রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
ইসলামিক

৪৮ বছর ধরে আল আকসায় আজান দেওয়া মুয়াজ্জিন শায়েখ নাজি আল কাজ্জাজের মৃত্যু

৪৮ বছর ধরে আল আকসায় আজান দেওয়া মুয়াজ্জিন শায়েখ নাজি আল কাজ্জাজের মৃত্যু

পবিত্র মসজিদ আল আকসার দীর্ঘদিনের মুয়াজ্জিন শায়েখ নাজি আল কাজ্জাজ (৬৬) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।শনিবার (১৮ এপ্রিল) তিনি মারা যান। রোববার (১৯ এপ্রিল) আল আকসা মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে।নাজি আল কাজ্জাজ জেরুজালেমের বাব আল সিলসিলা এলাকায় জন্মগ্রহণ করেন এবং ছোটবেলা থেকেই আল আকসার পরিবেশে বড় হন। ১৯৭৮ সালে তিনি অল্প বয়সে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।জানা যায়, তিনি প্রায় ৪৮ বছর ধরে নিয়মিত আল আকসা মসজিদে আজান দিয়ে আসছিলেন। তার পরিবার জেরুজালেমে দীর্ঘদিন ধরে আল আকসায় মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছে, যা প্রজন্ম ধরে চলমান একটি ঐতিহ্য।তার মৃত্যুতে আল আকসা প্রাঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ
পাঠক প্রিয়