
দেশের ইমাম ও মোয়াজ্জিনদের বেতন জাতীয় বেতন স্কেল অনুযায়ী নির্ধারণ করে সরকারি গেজেট প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সিদ্ধান্তকে ধর্মীয় সেবায় নিয়োজিতদের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করা হয়েছে।বিষয়টি নিয়ে আয়োজিত বৈঠকে সংশ্লিষ্ট দায়িত্বশীলরা জানান, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ইমাম-মোয়াজ্জিনদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদা আরও সুসংহত হবে। সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিভিন্ন মহল অভিনন্দন জানিয়েছে।