
ভারতে বসে অপপ্রচার: জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা শেখ হাসিনারবিশেষ প্রতিবেদন:দেশজুড়ে নজিরবিহীন সহিংসতা, শত শত প্রাণের অবসান এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের পর মাত্র এক-দেড় বছরের মাথায় আবারও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হচ্ছে। জানা গেছে, ভারতে পলাতক থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে বসেই একের পর এক বিভ্রান্তিকর তথ্য ও বক্তব্য দিয়ে যাচ্ছেন।সংশ্লিষ্টদের মতে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও বিচার বিভাগ নিয়ে সাধারণ মানুষের মনে বিভ্রান্তি তৈরি করতেই এই ধরণের অপপ্রচার চালানো হচ্ছে। মূল উদ্দেশ্য হলো—পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে ভুয়ো সাহস জুগিয়ে মাঠ গরম করা এবং তাদের পুনরায় সংগঠিত করার একটি পরিকল্পিত চেষ্টা চালানো।তবে দেশের সচেতন নাগরিকরা বলছেন, যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে এবং দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড় করিয়েছে, তাদের বিচার এদেশের মাটিতে হতেই হবে। পলাতক এই আসামিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি এখন সময়ের দাবি।এদিকে বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম ভূখণ্ড। প্রতিবেশী রাষ্ট্র ভারতের কোনো উসকানিতে এদেশের অভ্যন্তরীণ শান্তিশৃঙ্খলা বিনষ্ট হবে না। বর্তমানে চীন ও পাকিস্তানের মতো রাষ্ট্রগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক বেশ সুদৃঢ়। তাই ভারতে বসে শেখ হাসিনা যেসব বিভ্রান্তিকর অপপ্রচার চালাচ্ছেন, দেশের জনগণকে তাতে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা। একই সাথে, কোনো গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যাতে উসকানিমূলক এই ধরণের বক্তব্য প্রচার করা না হয়, সে ব্যাপারেও কঠোর নজরদারি রাখা হচ্ছে।