রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

৩ মাসে ৮৫৪ খু’ন, ঢাকায় ৬১ — বাড়ছে হ’ত্যাকাণ্ড, উদ্বেগে বিশেষজ্ঞরা

৩ মাসে ৮৫৪ খু’ন, ঢাকায় ৬১ — বাড়ছে হ’ত্যাকাণ্ড, উদ্বেগে বিশেষজ্ঞরা

দেশে হত্যাকাণ্ডের ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম তিন মাসেই সারা দেশে ৮৫৪টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে জানুয়ারিতে ২৮৭টি, ফেব্রুয়ারিতে ২৫০টি এবং মার্চে ৩১৭টি মামলা হয়েছে।শুধু রাজধানী ঢাকাতেই জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ৬১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে জানুয়ারিতে ২১টি, ফেব্রুয়ারিতে ১৬টি এবং মার্চে ২৪টি হত্যাকাণ্ড ঘটে। এছাড়া এপ্রিল মাসের প্রথম ২৮ দিনেই অন্তত ১৫টি খুনের ঘটনা ঘটেছে।পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে দেশে হত্যাকাণ্ডের মামলা ছিল ৩,০২৩টি। ২০২৪ সালে তা বেড়ে দাঁড়ায় ৩,৪৪২টিতে এবং ২০২৫ সালে পৌঁছায় ৩,৭৮৬টিতে। এ ধারাবাহিক বৃদ্ধি আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।সম্প্রতি রাজধানীর নিউমার্কেট এলাকায় প্রকাশ্যে গুলি করে শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটনকে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে আজিমপুর থেকে নিউমার্কেটের দিকে যাওয়ার সময় পেছন থেকে মাস্কধারী সন্ত্রাসী তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে। পরে কাছ থেকে মাথায় গুলি করে নিশ্চিত করা হয় তার মৃত্যু। হামলাকারীরা মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।এ ধরনের ঘটনা নতুন নয়। গত বছরের ১০ নভেম্বর পুরান ঢাকার ন্যাশনাল মেডিক্যাল কলেজের সামনে একইভাবে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় সন্ত্রাসী তারিক সাইদ মামুনকে। সেই ঘটনাতেও এখন পর্যন্ত হত্যাকারীদের গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।মানবাধিকারকর্মীরা বলছেন, একের পর এক প্রকাশ্য হত্যাকাণ্ড দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির নাজুক চিত্রই তুলে ধরছে।

সর্বশেষ
পাঠক প্রিয়