রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

জীবিত স্ত্রীকে ‘মৃত’ দেখিয়ে ঋণ নেওয়ার অভিযোগ, এখন গ্রামে গ্রামে ঘুরছেন মর্জিনা

জীবিত স্ত্রীকে ‘মৃত’ দেখিয়ে ঋণ নেওয়ার অভিযোগ, এখন গ্রামে গ্রামে ঘুরছেন মর্জিনা

কুমিল্লার মুরাদনগর উপজেলায় এক চাঞ্চল্যকর ঘটনার অভিযোগ উঠেছে। জীবিত থাকা সত্ত্বেও মর্জিনা নামের এক নারীকে সরকারি কাগজে ‘মৃত’ দেখিয়ে ঋণ নেওয়া হয়েছে বলে জানা গেছে। বর্তমানে নিজের জীবিত থাকার প্রমাণ দিতে গ্রামে গ্রামে ঘুরছেন তিনি।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ১৬ নম্বর ধামঘর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে প্রায় এক বছর আগে এ ঘটনার সূত্রপাত হয়। অভিযোগ রয়েছে, ভুক্তভোগী মর্জিনার ফুফাতো ভাই ইয়ামিন কৌশলে তার জন্মনিবন্ধনের ফটোকপি সংগ্রহ করেন। পরে সেই কাগজ ব্যবহার করে নিজের স্ত্রী সুমাইয়া আক্তারকে ‘মর্জিনা’ পরিচয়ে এনজিও থেকে মোটা অঙ্কের ঋণ নেন।এর মধ্যে চলতি বছরের ১৯ মার্চ ইয়ামিনের স্ত্রী সুমাইয়া মারা যান। ঋণের টাকা পরিশোধ এড়াতে জীবিত মর্জিনাকে মৃত স্ত্রী হিসেবে দেখিয়ে মৃত্যুর প্রত্যয়নপত্র সংগ্রহ করা হয় বলেও অভিযোগ উঠেছে।এ ঘটনায় মারাত্মক বিপাকে পড়েছেন মর্জিনা। বর্তমানে তিনি নিজের অস্তিত্ব প্রমাণে বিভিন্ন স্থানে ঘুরছেন এবং বিষয়টি প্রকাশ করে বিচার দাবি করেছেন। তিনি বলেন, “আমি জীবিত মানুষ, অথচ আমাকে কাগজে মৃত বানানো হয়েছে। এখন সবাইকে বোঝাতে হচ্ছে যে আমি বেঁচে আছি।”এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। তারা বলছেন, এমন প্রতারণামূলক কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনা জরুরি।

সর্বশেষ
পাঠক প্রিয়