রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

রিজার্ভ চুরি মামলার ‘খসড়া চার্জশিট’ নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয়

রিজার্ভ চুরি মামলার ‘খসড়া চার্জশিট’ নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয়

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তথাকথিত ‘খসড়া চার্জশিট’ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যের সঙ্গে নিজেদের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সংস্থাটি স্পষ্ট করে বলেছে, এ বিষয়ে প্রকাশিত তথ্য তাদের কোনো কর্মকর্তা গণমাধ্যমকে সরবরাহ করেননি।শুক্রবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত-সংক্রান্ত বিষয়ে সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে সিআইডির কর্মকর্তাদের বরাত দিয়ে যে ‘খসড়া চার্জশিট’ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে, তা সিআইডির কোনো কর্মকর্তা প্রদান করেননি।এ কারণে প্রকাশিত বক্তব্য ও তথ্যকে সিআইডির আনুষ্ঠানিক অবস্থান হিসেবে গণ্য না করার জন্য গণমাধ্যম ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।সিআইডি আরও জানায়, বহুল আলোচিত রিজার্ভ চুরি মামলাটি এখনো তদন্তাধীন রয়েছে। তদন্তের স্বার্থে এ মুহূর্তে মামলার বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়। তদন্ত কার্যক্রম সম্পন্ন হওয়ার পর আদালতে প্রতিবেদন দাখিল করা হবে এবং পরবর্তীতে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে মামলার অগ্রগতি ও হালনাগাদ তথ্য জানানো হবে।উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা দেশের ইতিহাসে অন্যতম আলোচিত আর্থিক অপরাধ হিসেবে বিবেচিত। এ মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম নিয়ে দীর্ঘদিন ধরেই জনমনে ব্যাপক আগ্রহ রয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়