রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

মাদ্রাসায় মা”দক সেবনের অভিযোগ, পরিচালকসহ ৪ জন আটক

মাদ্রাসায় মা”দক সেবনের অভিযোগ, পরিচালকসহ ৪ জন আটক

পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার বনগ্রাম এলাকায় একটি মাদ্রাসায় মাদক সেবনের অভিযোগে অভিযান চালিয়ে মাদ্রাসার পরিচালকসহ চারজনকে আটক করেছে পুলিশ। রোববার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়।এছাড়া একই রাতে থানা এলাকার বিভিন্ন স্থান থেকে আরও চারজনকে মাদকসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত আটজনকেই বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেন।পুলিশ জানায়, বনিআদম ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা থেকে আটক চারজনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদেরও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।আতাইকুলা থানার ওসি মো. মজিবর রহমান বলেন, মাদকমুক্ত এলাকা গড়তে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ
পাঠক প্রিয়