রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

৪০ কেজি গাঁজা, ইয়াবা, নগদ এক লক্ষাধিক টাকা ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে খিলক্ষেত থানা পুলিশ

৪০ কেজি গাঁজা, ইয়াবা, নগদ এক লক্ষাধিক টাকা ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে খিলক্ষেত থানা পুলিশ

রাজধানীর খিলক্ষেত থানা এলাকায় অভিযান ৪০ কেজি গাঁজা, ১৭৫ পিস ইয়াবা, নগদ ১ লক্ষ ১৯ হাজার ৬০ টাকা, ২টি ওয়াকিটকি সেট, ২টি ওয়াকিটকি চার্জার, ২টি ট্রলি ব্যাগ ও ২টি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির খিলক্ষেত থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ ইমতিয়াজ (২৬) ও ২। রামিম হোসাইন বাবু (৩০)।শনিবার (৩ জানুয়ারি ২০২৬) রাত ১১:৫০ ঘটিকায় খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ-২ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।খিলক্ষেত থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ-২ এলাকার ১৩ নং রোডের ১৮ নং ভবনের তৃতীয় তলার কতিপয় মাদক কারবারি অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উক্ত অভিযান চালায় খিলক্ষেত থানা পুলিশের টহল টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৪০ কেজি গাঁজা, ১৭৫ পিস ইয়াবা, নগদ ১ লক্ষ ১৯ হাজার ৬০ টাকা, ২টি ওয়াকিটকি সেট, ২টি ওয়াকিটকি চার্জার, ২টি ট্রলি ব্যাগ ও ২টি মোটরসাইকেলসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন আইনে দুইটি পৃথক মামলা রুজু করা হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসায় জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারির সদস্য। তারা দেশের বিভিন্ন স্থান হতে মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর খিলক্ষেত এলাকায় বিক্রি করতো মর্মে স্বীকার করেছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়