
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ওয়ারী বিভাগের বিশেষ অভিযানে ছয়জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন— মো. ইসমাইল হারিজ (২১), মো. আলম (২৫), মো. রবিন (২৬), মো. সিদ্দিকুর রহমান (৩৮), নাছাত খান নাবিল (১৯) এবং রবিউল ইসলাম মাহিন (২০)।ডিবি ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, বুধবার (২৪ জুন) গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানাধীন চৌরাস্তা ও সায়েদাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে ছিনতাই কার্যক্রম পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে চুরি, মাদক ও দস্যুতাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।ডিবি জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।