রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

মোহাম্মদপুরের অপরাধীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

মোহাম্মদপুরের অপরাধীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অপরাধ দমনে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দীর্ঘদিন ধরে অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত মোহাম্মদপুরকে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে আনা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।শনিবার (২০ জুন) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখা পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মোহাম্মদপুর বহু বছর ধরেই বিভিন্ন ধরনের অপরাধীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত। এই এলাকাকে দ্রুত নিয়ন্ত্রণে আনা হবে। যেকোনো মূল্যে অপরাধীদের নির্মূল করা হবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে।”তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার দৃঢ়তার সঙ্গে কাজ করছে। অপরাধ, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে।সালাহউদ্দিন আহমদের দাবি, আগের যেকোনো সময়ের তুলনায় বর্তমান সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে অধিক গতিশীল ও কার্যকর ভূমিকা পালন করছে। সরকারের নেওয়া পদক্ষেপের ইতিবাচক প্রভাব ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।অনুষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখা বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

সর্বশেষ
পাঠক প্রিয়