
সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকিরের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে একটি ‘ভূয়া মামলা’ দায়ের করার গুরুতর অভিযোগ উঠেছে। জাতীয় সংসদের এক হুইপের ইতালি প্রবাসী ভাতিজাকে আসামি করে গতকাল এই মামলাটি নথিভুক্ত করা হয়।অভিযোগে জানা যায়, কর্মকর্তা মাইনুল জাকির দীর্ঘ সময় ধরে সিলেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ থানায় দায়িত্ব পালন করে আসছেন। ২০১৮ সালের বিতর্কিত একতরফা নির্বাচনে সিলেটের জৈন্তাপুর থানায় ওসি হিসেবে দায়িত্বে থাকাকালে তাঁর ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা রয়েছে।জৈন্তাপুর থানায় প্রায় দুই বছর দায়িত্ব পালনের পর তিনি সিলেট বিমানবন্দর থানায় আরও দুই বছর কর্মরত ছিলেন। বর্তমানে তিনি কোতোয়ালী মডেল থানার দায়িত্বে রয়েছেন। একটি রাজনৈতিক দলের প্রতি বিশেষ অনুকম্পা প্রদর্শন এবং প্রবাসীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আইনি জটিলতায় ফেলার অভিযোগে স্থানীয় ও প্রবাসী মহলে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।