রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

শেয়ার কেলেঙ্কারিতে সাকিব! আড়াইশ কোটি টাকার কারসাজির মামলায় ১৫ জনের নথি জব্দ

শেয়ার কেলেঙ্কারিতে সাকিব! আড়াইশ কোটি টাকার কারসাজির মামলায় ১৫ জনের নথি জব্দ

পুঁজিবাজারে প্রায় ২৫৬ কোটি টাকার শেয়ার কারসাজির অভিযোগে জাতীয় ক্রিকেটার সাকিব আল হাসানসহ ১৫ জন আসামির সংশ্লিষ্ট নথিপত্র জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।দুদক সূত্রে জানা যায়, তদন্তের অংশ হিসেবে সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তদন্ত প্রতিবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা হয়।গত বছরের জুনে দায়ের করা দুদকের মামলার এজাহারে উল্লেখ করা হয়, একটি সংঘবদ্ধ চক্র সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ করে। এতে মোট ক্ষতির পরিমাণ প্রায় ২৫৬ কোটি টাকা বলে অভিযোগ করা হয়েছে।মামলার নথিতে আরও বলা হয়, আসামিদের মধ্যে সাকিব আল হাসান সরাসরি প্রায় ২ কোটি ৯৫ লাখ টাকার আর্থিক সুবিধা গ্রহণ করেছেন বলে অভিযোগ রয়েছে।তদন্ত প্রতিবেদনে দাবি করা হয়েছে, আলোচিত কারসাজিকারী আবুল খায়ের হিরুর মাধ্যমে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ও সোনালী পেপারস লিমিটেডের শেয়ারে বিনিয়োগের মাধ্যমে এই কার্যক্রমে সম্পৃক্ত হন তিনি। পরবর্তীতে বাজার কারসাজির মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত করার অভিযোগ আনা হয়।তবে এখন পর্যন্ত এসব অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়