রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ মাদক উদ্ধার, গ্রেফতার ৬

সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ মাদক উদ্ধার, গ্রেফতার ৬

রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল ও রেললাইন সংলগ্ন এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এ সময় কুখ্যাত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী অটো সজলের পরিবারের সদস্যসহ মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।সোমবার (২৬ জানুয়ারি) ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধীনস্থ একটি চৌকস দল সায়েদাবাদ এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযানের অংশ হিসেবে কুখ্যাত মাদক কারবারি ও সন্ত্রাসী অটো সজল এবং তার সহযোগী রাজু, ফারুক, জাহিদ, সজীব ও জনির বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। অভিযানের সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে মূল অভিযুক্ত অটো সজল পালিয়ে যেতে সক্ষম হলেও তার সহযোগী ও পরিবারের সদস্যসহ ছয়জনকে গ্রেফতার করা হয়। সেনাবাহিনী জানিয়েছে, পলাতক অটো সজলকে গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন— মো. উমর ফারুক (৩৫), মো. জাহিদুল ইসলাম (৩৮), মোছা. ফাতেমা আক্তার (২১), মো. জনি (৩৫), মো. সজিব (২৫) এবং মো. রাব্বি উল্লা (২৬)।অভিযানকালে অটো সজলের বাসার ছাদসহ বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে— দুটি ৭.৬৫ মিমি বিদেশি অটোমেটিক পিস্তল, ৮ রাউন্ড তাজা অ্যামুনিশন, ৫ হাজার ১০৮ পিস ইয়াবা ট্যাবলেট, ২৭০ পুরিয়া হেরোইন, ১৩টি দেশীয় ধারালো অস্ত্র, নগদ ৮ লাখ ২৬ হাজার ৪৩০ টাকা, তিনটি ককটেল ও ককটেল তৈরির সামগ্রী, ২০টি মোবাইল ফোন এবং দুটি বোতল বিদেশি মদ।সেনাবাহিনী জানায়, পুরো অভিযানটি অত্যন্ত পেশাদারিত্ব ও সতর্কতার সঙ্গে পরিচালিত হয়েছে এবং এতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গ্রেফতারকৃত ব্যক্তি ও উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ওয়ারী থানায় হস্তান্তর করা হয়েছে।ওয়ারী থানার এসআই মো. রেজাউল করিম বলেন, সেনাবাহিনীর অভিযানে মাদক ও অবৈধ অস্ত্রসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে আইনানুগ প্রক্রিয়ায় থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।

সর্বশেষ
পাঠক প্রিয়