রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

পাকিস্তানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের

পাকিস্তানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের

পাকিস্তান সন্ত্রাসবাদে মদদ দেওয়া বন্ধ না করলে দেশটিকে “বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলা” হতে পারে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল Upendra Dwivedi।শনিবার নয়াদিল্লির মানেকশ সেন্টারে আয়োজিত ‘সেনা সংবাদ’ শীর্ষক এক বিশেষ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা যায়, সীমান্তে আবারও ‘অপারেশন সিন্দুর’-এর মতো পরিস্থিতি তৈরি হলে ভারত কীভাবে প্রতিক্রিয়া জানাবে— এমন প্রশ্নের জবাবে তিনি পাকিস্তানের উদ্দেশে কড়া বার্তা দেন।জেনারেল দ্বিবেদী বলেন, পাকিস্তান যদি সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া অব্যাহত রাখে এবং ভারতের বিরুদ্ধে হামলার চেষ্টা চালিয়ে যায়, তাহলে দেশটিকেই সিদ্ধান্ত নিতে হবে— তারা নিজেদের ভূগোল টিকিয়ে রাখবে, নাকি ইতিহাসের অংশ হয়ে যাবে।ভারতীয় সেনাপ্রধানের এ মন্তব্য এমন সময়ে এসেছে, যখন কয়েক দিন আগেই ভারত সরকার ও দেশটির সশস্ত্র বাহিনী জাঁকজমকপূর্ণভাবে ‘অপারেশন সিন্দুর’-এর প্রথম বার্ষিকী পালন করেছে।উল্লেখ্য, গত বছরের মে মাসে কাশ্মীরের পাহালগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের মূল ভূখণ্ড ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে একযোগে সামরিক অভিযান চালায়। ভারতীয় বাহিনীর সেই অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন সিন্দুর’।

সর্বশেষ
পাঠক প্রিয়