
রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) কালিহাতী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি এবং অন্যান্য অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩টি মামলায় মোট ৩০ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান ও তা আদায় করা হয়।অভিযানকালে ব্যবসায়ীদের রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় ও স্বাভাবিক রাখার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি, মজুতদারি বা অতিরিক্ত মুনাফা আদায়ের চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজান মাসজুড়ে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।