রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

পশ্চিমবঙ্গের মুড়িগঙ্গা নদীতে ডুবলো বাংলাদেশি জাহাজ, ১২ নাবিক উদ্ধার

পশ্চিমবঙ্গের মুড়িগঙ্গা নদীতে ডুবলো বাংলাদেশি জাহাজ, ১২ নাবিক উদ্ধার

ভারতের পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগরদ্বীপের কাছে মুড়িগঙ্গা নদীতে ফ্লাই অ্যাশ বোঝাই একটি বাংলাদেশি কার্গো জাহাজ ডুবে গেছে। কচুবেড়িয়া ও লট নম্বর ৮-এর মধ্যবর্তী এলাকায় ডুবোচরে ধাক্কা লেগে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে ‘এমভি তামজিদ নাসির’ নামের জাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে।ঘটনার সময় জাহাজটিতে ১২ জন নাবিক ছিলেন। স্থানীয়দের সহায়তায় তাঁদের সবাইকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, ছোট আকারের কার্গো জাহাজটি দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ এলাকা থেকে ফ্লাই অ্যাশ বোঝাই করে বাংলাদেশে ফেরার পথে ছিল। গতকাল সকালে মুড়িগঙ্গা নদী পার হওয়ার সময় ভাটার টানে জেগে ওঠা একটি চরের সঙ্গে সজোরে ধাক্কা লাগে জাহাজটির। এতে জাহাজের নিচের অংশ ফেটে যায় এবং দ্রুত পানি ঢুকতে শুরু করে। একপর্যায়ে ভারসাম্য হারিয়ে জাহাজটি কাত হয়ে নদীতে ডুবে যেতে থাকে।নাবিকরা চিৎকার করলে আশপাশে থাকা অন্যান্য ট্রলার দ্রুত এগিয়ে এসে উদ্ধার তৎপরতা চালায়। পরে ১২ জন নাবিককেই নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।স্থানীয়দের ভাষ্য, জাহাজটি পুরোপুরি ডুবে না গেলেও এর বেশির ভাগ অংশ বর্তমানে পানির নিচে চলে গেছে। দুর্ঘটনায় বিপুল পরিমাণ ফ্লাই অ্যাশ নদীতে মিশে যাওয়ায় মুড়িগঙ্গা নদীর বাস্তুতন্ত্রে ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।দুর্ঘটনার খবর পেয়ে জেলা পুলিশ ও সেচ দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। মুড়িগঙ্গা নদীর নৌপথে জাহাজ চলাচলে দুর্ঘটনাগ্রস্ত জাহাজটি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি কলকাতা পোর্ট ট্রাস্টকেও জানানো হয়েছে।কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজ উদ্ধারের জন্য মালিকপক্ষকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ
পাঠক প্রিয়