রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

সংক্রামক ব্যাধি হাসপাতালের বেদখল জমি ৩০ দিনের মধ্যে উদ্ধারের নির্দেশ হাইকোর্টের

সংক্রামক ব্যাধি হাসপাতালের বেদখল জমি ৩০ দিনের মধ্যে উদ্ধারের নির্দেশ হাইকোর্টের

রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালের বেদখল হওয়া জমি উদ্ধার করে ৩০ দিনের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে।সোমবার (৩ আগস্ট) জনস্বার্থে দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পাশাপাশি এ বিষয়ে রুলও জারি করেছেন আদালত।আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. শফিকুল ইসলাম মিজান। তিনি জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়কে হাসপাতালের বেদখল হওয়া জমি ৩০ দিনের মধ্যে উদ্ধার করে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দিতে এবং নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন আদালতে জমা দিতে বলা হয়েছে।মামলার সূত্রে জানা যায়, গত ৩ এপ্রিল দৈনিক ইত্তেফাক-এ ‘হাসপাতালের ৩০ একর জমিই হাতছাড়া!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নিয়ে তথ্য জানতে পপার্স লিগ্যাল এইড ফাউন্ডেশন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে চিঠি দেয়। পরবর্তীতে এ বিষয়ে জনস্বার্থে রিট আবেদন করা হলে আদালত এ নির্দেশনা দেন।

সর্বশেষ
পাঠক প্রিয়