রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

কার্যকর জবাবদিহি ছাড়া নতুন পে-স্কেল ঘুষ-দুর্নীতি বৃদ্ধির অব্যর্থ হাতিয়ার হবে

কার্যকর জবাবদিহি ছাড়া নতুন পে-স্কেল ঘুষ-দুর্নীতি বৃদ্ধির অব্যর্থ হাতিয়ার হবে

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধির উদ্যোগ যৌক্তিক হলেও রাষ্ট্রের আর্থিক সক্ষমতা যাচাই না করে এ ধরনের সিদ্ধান্ত নিলে তা ঘুষ ও দুর্নীতির প্রিমিয়াম বৃদ্ধির অব্যর্থ হাতিয়ারে পরিণত হতে পারে বলে সতর্ক করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।রোববার (২৫ জানুয়ারি) এক বিবৃতিতে সংস্থাটি জানায়, জনপ্রশাসনে কার্যকর সংস্কার, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত না করে নতুন পে-স্কেল কার্যকর করা হলে সরকারি খাতে দুর্নীতি ও অনিয়ম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।টিআইবি বলেছে, প্রজাতন্ত্রের কর্মচারীদের পেশাগত উৎকর্ষ নিশ্চিত করার পাশাপাশি যাদের করের টাকায় বেতন-ভাতা দেওয়া হয়, সেই জনগণের সহজে ও মানসম্মত সেবা পাওয়াও নিশ্চিত করতে হবে। এজন্য জনপ্রশাসনে কাঠামোগত সংস্কার, জবাবদিহি এবং দুর্নীতিবিরোধী ব্যবস্থাকে বাধ্যতামূলক করার আহ্বান জানানো হয়।উল্লেখ্য, জাতীয় বেতন কমিশন সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করেছে। কমিশনের প্রস্তাব অনুযায়ী গ্রেড সংখ্যা ২০টি অপরিবর্তিত রেখে সর্বনিম্ন ধাপে বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ধাপে ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত ২৩ সদস্যের বেতন কমিশন গত বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে এ প্রতিবেদন জমা দেয়।এ বিষয়ে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, প্রস্তাবিত বেতন-ভাতা বৃদ্ধির সরাসরি প্রভাব পড়বে ইতিমধ্যে আর্থিক সংকটে থাকা সাধারণ জনগণের ওপর। এ বিপুল অর্থের জোগান কীভাবে আসবে এবং জনগণের ওপর বাড়তি চাপ না দিয়ে সরকার কীভাবে অর্থসংস্থান করবে—সে বিষয়ে এখনো কোনো সুস্পষ্ট দিকনির্দেশনা দেখা যাচ্ছে না।তিনি আরও প্রশ্ন তোলেন, বেতন-ভাতা বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় যে বাড়বে, তা সরকার আদৌ বিবেচনায় নিয়েছে কি না। যদি সরকারের কোনো পরিকল্পনা থাকে, তবে তা স্পষ্টভাবে জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি।ইফতেখারুজ্জামান বলেন, জনগণের করের টাকায় সরকারি কর্মচারীদের বেতন দেওয়া হলেও ঘুষ ও দুর্নীতি অনেক ক্ষেত্রে অলিখিত অধিকার হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, বেতন-ভাতা বাড়লেও দুর্নীতি কমেনি; বরং অনেক ক্ষেত্রে ঘুষ ও অবৈধ লেনদেনের পরিমাণ আরও বেড়েছে। এবারও ভিন্ন কিছু হবে—এমন আশা করার কোনো বাস্তব কারণ নেই।টিআইবির নির্বাহী পরিচালক বলেন, জনগণের ওপর অতিরিক্ত আর্থিক বোঝা না চাপিয়ে যদি সরকার নির্ভরযোগ্য অর্থসংস্থানের ব্যবস্থা করতেও পারে, তবুও বেতন-ভাতা বৃদ্ধিকে বিচ্ছিন্ন সিদ্ধান্ত হিসেবে দেখা যাবে না। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের জন্য সংশ্লিষ্ট সব আইন, বিধি ও প্রক্রিয়ার কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে।তিনি প্রস্তাব দেন, সব পর্যায়ের সরকারি কর্মচারীদের আয়-ব্যয় ও সম্পদের হিসাব প্রতিবছর হালনাগাদ করে প্রকাশ বাধ্যতামূলক করতে হবে। যারা এসব তথ্য নিয়মিত প্রকাশ করবেন, কেবল তাদের ক্ষেত্রেই নতুন পে-স্কেল কার্যকর করা যেতে পারে। যারা তা মানবে না, তাদের জন্য নতুন বেতন কাঠামো প্রযোজ্য না করার আহ্বান জানিয়ে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার দাবি জানান তিনি।

সর্বশেষ
পাঠক প্রিয়