সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

চরফ্যাশন-এ সন্তানদের জিম্মি করে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

চরফ্যাশন-এ সন্তানদের জিম্মি করে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

ভোলার চরফ্যাশন উপজেলায় গভীর রাতে ঘরে ঢুকে সন্তানদের অস্ত্রের মুখে জিম্মি করে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। একই ঘটনায় জমি কেনার জন্য রাখা নগদ চার লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।ঘটনাটি ঘটে গত মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে। এ ঘটনায় ভুক্তভোগী নারী শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চরফ্যাশন থানা-এ মামলা দায়ের করেন। মামলায় স্থানীয় তিন যুবক—নুর করিম, হানিফ ও নাজমুলকে আসামি করা হয়েছে।মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগীর স্বামী কর্মসূত্রে চট্টগ্রামে অবস্থান করছেন। মঙ্গলবার তিনি জমি কেনার উদ্দেশ্যে ব্যাংক থেকে চার লাখ টাকা তুলে বাড়িতে রাখেন। পরদিন সকালে জমির মালিককে টাকা দেওয়ার কথা ছিল। রাতে সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়লে অসাবধানতাবশত ঘরের চিলেকোঠার ফটক খোলা থেকে যায়।অভিযোগ অনুযায়ী, গভীর রাতে নুর করিম ও তার সহযোগীরা ঘরে প্রবেশ করে গৃহবধূর হাত ও মুখ বেঁধে ফেলে। এরপর আলমারি ভেঙে নগদ চার লাখ টাকা ও প্রায় দুই ভরি স্বর্ণালংকার লুট করে। একপর্যায়ে তিন শিশুসন্তানকে অস্ত্রের মুখে পাশের কক্ষে আটকে রেখে অভিযুক্তরা পর্যায়ক্রমে ওই নারীকে ধর্ষণ করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। শিশুদের চিৎকারে প্রতিবেশীরা টের পাওয়ার আগেই অভিযুক্তরা পালিয়ে যায়।পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়