সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হিসেবে দায়িত্ব পেলেন আলোচিত পুলিশ কর্মকর্তা শেখ জাহিদুল ইসলাম

ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হিসেবে দায়িত্ব পেলেন আলোচিত পুলিশ কর্মকর্তা শেখ জাহিদুল ইসলাম

নীলফামারীর পুলিশ সুপার (এসপি) থাকাকালে জাতীয় নির্বাচনের আগের দিন সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে ৭৪ লাখ টাকাসহ আটকের ঘটনায় দেশজুড়ে আলোচনায় আসেন তিনি।শনিবার (১৬ মে) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে তাকে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়।একই আদেশে ডিএমপির ডিসি মিনা মাহমুদাকে ট্রাফিক অ্যাডমিন (প্ল্যানিং অ্যান্ড রিসার্চ) বিভাগে বদলি করা হয়েছে।এর আগে গত ৫ মে রমনা বিভাগের তৎকালীন ডিসি মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার এসপি হিসেবে বদলি করা হয়। একই দিনে নীলফামারীর এসপি শেখ জাহিদুল ইসলামকে ডিএমপিতে বদলি করা হয়েছিল। শনিবারের আদেশে তাকে আনুষ্ঠানিকভাবে রমনা বিভাগের দায়িত্ব দেওয়া হলো।পুলিশ সূত্র জানায়, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন সৈয়দপুর বিমানবন্দরে অভিযান চালিয়ে জামায়াত নেতা বেলাল উদ্দিন প্রধানকে বিপুল পরিমাণ নগদ অর্থসহ আটক করেন শেখ জাহিদুল ইসলাম। ওই ঘটনায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয় এবং তার বহিষ্কার দাবি করা হয়েছিল।

সর্বশেষ
পাঠক প্রিয়