রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

খাল খনন শেষে ৪১ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল পলাশবাড়ী উপজেলা প্রশাসন

খাল খনন শেষে ৪১ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল পলাশবাড়ী উপজেলা প্রশাসন

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় নাকাই খাল পুনঃখনন প্রকল্পের কাজ শেষ হওয়ার পর সাশ্রয় হওয়া ৪১ লাখ ৯০ হাজার ৮২৮ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছে উপজেলা প্রশাসন।মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার হরিনাথপুর ইউনিয়নের নাকাই খাল পুনঃখননের জন্য সরকার ২ কোটি ৬ লাখ ৩ হাজার ৮০ টাকা বরাদ্দ দেয়। প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছে ১ কোটি ৬৪ লাখ ১২ হাজার ২৫২ টাকা। কাজ শেষে অবশিষ্ট ৪১ লাখ ৯০ হাজার ৮২৮ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।প্রকল্পের আওতায় ৪ দশমিক ৯২০ কিলোমিটার খাল পুনঃখনন করা হয়। এর মাধ্যমে পানিপ্রবাহ স্বাভাবিক করা, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, কৃষিজমির উৎপাদনশীলতা বৃদ্ধি এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল।এছাড়া খালের দুই পাড়ে নারিকেল, জাম, আম ও নিমগাছসহ মোট ১ হাজার ৪৪০টি গাছ রোপণ করা হয়েছে। চলতি বছরের ১২ মে প্রকল্পের কাজ শুরু হয়।প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সদস্যরা জানান, সদ্য বিদায়ী ইউএনও শেখ জাবের আহমেদ নিয়মিত প্রকল্পের কাজ তদারকি করেছেন। তার সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় নির্দেশনার ফলে নির্ধারিত মান বজায় রেখে প্রকল্পটি সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পুরো প্রকল্পজুড়ে ব্যয় ও কাজের মান নিয়মিত পর্যবেক্ষণ করা হয়েছে। শ্রমিকদের মজুরি, যন্ত্রপাতি ব্যবহার, পরিবহন ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয়সহ সব বিল পরিশোধের পরও উল্লেখযোগ্য পরিমাণ অর্থ অবশিষ্ট থাকে। সরকারি বিধি অনুসারে সেই অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।স্থানীয় বাসিন্দাদের মতে, নাকাই খালটি দিয়ে অন্তত ২০টির বেশি বিলের পানি নিষ্কাশন হয়। দীর্ঘদিন জলাবদ্ধতার কারণে অনেক এলাকায় আমন ধান চাষ ব্যাহত হতো। খাল পুনঃখননের ফলে পানিপ্রবাহ বৃদ্ধি পেয়েছে এবং জলাবদ্ধতা কমেছে। এতে কৃষি উৎপাদন বাড়ার পাশাপাশি মাছের প্রাকৃতিক আবাসস্থলও পুনরুদ্ধার হবে, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

সর্বশেষ
পাঠক প্রিয়