রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

দুদকের চেয়ারম্যান ও কমিশনারদের একযোগে পদত্যাগ

দুদকের চেয়ারম্যান ও কমিশনারদের একযোগে পদত্যাগ

দুর্নীতি দমন কমিশন–এর চেয়ারম্যান ও দুই কমিশনার সচিবালয়ে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার দুপুরের পর তাঁরা আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন, কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং হাফিজ আহসান ফরিদ (ব্রিগেডিয়ার জেনারেল, অব.)।পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলে আজিজী জানান, তাঁরা কোনো চাপের মুখে পদত্যাগ করেননি; ব্যক্তিগত কারণেই এ সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, “আমরা এই সময়টা খুব উপভোগ করেছি।”তিনি আরও বলেন, নিয়ম অনুযায়ী এক মাস আগে পদত্যাগপত্র জমা দিতে হয় এবং তিনি তাঁর প্রয়োজনীয় সব নথিপত্র জমা দিয়েছেন। সরকারের কাছে ব্যক্তিগত কারণ দেখিয়েই পদত্যাগপত্র দেওয়া হয়েছে বলেও জানান তিনি।অন্যদিকে হাফিজ আহসান ফরিদ জানান, বিকেল সাড়ে ৩টায় চেয়ারম্যান ও কমিশনাররা আনুষ্ঠানিকভাবে বিষয়টি গণমাধ্যমকে জানাবেন।

সর্বশেষ
পাঠক প্রিয়