রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

ইভটিজিংয়ের প্রতিবাদে র’ক্তাক্ত হা’মলা, স্কুলছাত্রীর চাচাসহ আহত ৪

ইভটিজিংয়ের প্রতিবাদে র’ক্তাক্ত হা’মলা, স্কুলছাত্রীর চাচাসহ আহত ৪

মাদারীপুরের শিবচরে এক স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় তার চাচাসহ চারজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। হামলার সময় দুর্বৃত্তরা একটি ভ্যানগাড়ির গ্যারেজও ভাঙচুর করে।রোববার (১৭ মে) বিকেলে শিবচর উপজেলার ভদ্রাসন স্কুল গেট এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল থেকে ফেরার পথে এক ছাত্রীকে শামিম সর্দার, ফাহাদ সর্দারসহ কয়েকজন যুবক উত্ত্যক্ত করে। পরে ওই ছাত্রী বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তারা এর প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা ধারালো অস্ত্র, চাইনিজ কুড়াল ও চাপাতি নিয়ে হামলা চালায়।হামলায় দেলোয়ার (৫০), সিরাজুল শেখ (৪৫), জুয়েল বেপারী (২৩) ও মহাসীন বেপারী (৩২) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।জানা গেছে, অভিযুক্তরা সবাই পার্শ্ববর্তী শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাসিন্দা।এ বিষয়ে শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মঞ্জুরুল মোর্শেদ বলেন, “ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ
পাঠক প্রিয়