রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

পিঠা উৎসবে কী ঘটেছিল, তদন্তে নির্বাচনি অনুসন্ধান কমিটি

পিঠা উৎসবে কী ঘটেছিল, তদন্তে নির্বাচনি অনুসন্ধান কমিটি

শান্তিনগরের হাবিবুল্লাহ বাহার কলেজে পিঠা উৎসবে গিয়ে ‘হেনস্তার শিকার’ হন ঢাকা-৮ আসনে এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। ওই ঘটনা তদন্ত করে ‘নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটিকে’ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন রিটার্নিং অফিসার।ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরী শুক্রবার (৩০ জানুয়ারি) ঢাকা-৮ আসনের কমিটির সিভিল জজ মো. শামসুল হককে এ বিষয়ে চিঠি দিয়েছেন।গত ২৭ জানুয়ারি হাবিবুল্লাহ বাহার কলেজে পিঠা উৎসবে নাসীরুদ্দীন পাটওয়ারকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনায় এনসিপি অভিযোগ তোলে, বিএনপি প্রার্থীর ‘নির্দেশে’ তার সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে। যদিও মির্জা আব্বাস অভিযোগ অস্বীকার করেন।এমন পরিস্থিতিতে রমনা থানার কাছে ওই ঘটনার বিষয়ে প্রতিবেদন এবং কলেজ কর্তৃপক্ষের ব্যাখ্যা চান রিটার্নিং অফিসার।বৃহস্পতিবার কলেজ কর্তৃপক্ষ এবং শুক্রবার রমনা থানার ওসি লিখিত প্রতিবেদন দেন। এরপরই ‘বিশৃ্ঙ্খল পরিস্থিতির’ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হল ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটিকে।

সর্বশেষ
পাঠক প্রিয়