রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

রাজবাড়ী ডাকঘরে ৯২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, পোস্টমাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজবাড়ী ডাকঘরে ৯২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, পোস্টমাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজবাড়ী প্রধান ডাকঘরের সঞ্চয় ব্যাংকে প্রায় কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির ঘটনায় পোস্টমাস্টারসহ সাতজনের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ৬১ জন গ্রাহকের ৯১ লাখ ৫৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে রোববার (২ আগস্ট) রাজবাড়ীর সিনিয়র বিশেষ জজ আদালতে মামলাটি করেন কুষ্টিয়া বিভাগের পোস্ট অফিস পরিদর্শক (প্রশাসন) মো. শহিদুল ইসলাম।আদালত মামলাটি আমলে নিয়ে পরবর্তী আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।মামলার আসামিরা হলেন রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টার বিকাশ চন্দ্র, লেটার রাইটার শিহাব মৃধা, পিএলআই এজেন্ট মাহবুব হাসান মৃধা, অফিস সহায়ক রেজাউল আলম, তৎকালীন ট্রেজারার নাজমুল হাসান এবং পোস্টাল অপারেটর মো. গোলাম মোস্তফা বাচ্চু ও প্রণব কুমার সরকার।মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৫ সালের ১৯ নভেম্বর থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত অভিযুক্তরা পরস্পরের যোগসাজশে দুর্নীতির মাধ্যমে ডাকঘর সঞ্চয় ব্যাংকের ৬১ জন গ্রাহকের মোট ৯১ লাখ ৫৫ হাজার টাকা আত্মসাৎ করেন।অভিযোগ অনুযায়ী, লেটার রাইটার শিহাব মৃধা গ্রাহকদের মেয়াদি সঞ্চয় হিসাব খোলার কথা বলে সাদা স্লিপে টাকা গ্রহণ করতেন। পরে সেই অর্থ সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করা হতো। এ কাজে ডাকঘরের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী তাকে সহযোগিতা করেছেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।মামলার নথিতে আরও বলা হয়, শিহাব মৃধার মা শিউলী বেগম গত ৩০ জুলাইয়ের মধ্যে গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার লিখিত অঙ্গীকার করেছিলেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি সেই প্রতিশ্রুতি রক্ষা করেননি।রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট বিজন কুমার ঘোষ জানান, আদালত মামলাটি গ্রহণ করেছেন। এ বিষয়ে পরবর্তী আদেশ পরে দেওয়া হবে।

সর্বশেষ
পাঠক প্রিয়