রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

চুয়াডাঙ্গায় করাত কল স্থানান্তরে ঘুষ দাবির অভিযোগ, সাংবাদিককে হুমকি

চুয়াডাঙ্গায় করাত কল স্থানান্তরে ঘুষ দাবির অভিযোগ, সাংবাদিককে হুমকি

চুয়াডাঙ্গা জেলায় করাত কল স্থানান্তরকে কেন্দ্র করে ঘুষ দাবি ও সাংবাদিককে হুমকির অভিযোগ উঠেছে বন বিভাগের এক কর্মকর্তার বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।অভিযোগে জানা যায়, চুয়াডাঙ্গা সামাজিক ও বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের কিছু কর্মকর্তার বিরুদ্ধে গ্রাহক হয়রানি, ঘুষ দাবি এবং জেলা প্রশাসকের কার্যালয়ের নাম ভাঙিয়ে অর্থ আদায়ের চেষ্টা করার অভিযোগ রয়েছে। করাত কল স্থানান্তরের অনুমোদনের জন্য মোটা অঙ্কের টাকা দাবি করা হয়েছে বলেও অভিযোগ ওঠে।ভুক্তভোগীর দাবি, তিনি তার করাত কলটি কোর্টপাড়া এলাকা থেকে রেলগেট পাড়ায় স্থানান্তরের উদ্যোগ নেন। এ জন্য পৌরসভা ও জেলা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বন বিভাগে আবেদন করেন। তবে আবেদন করার এক মাস পেরিয়ে গেলেও রহস্যজনক কারণে ফাইলটি আটকে রাখা হয়।এদিকে, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিষয়টি নিয়ে অনুসন্ধান করলে এক সাংবাদিককে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এতে গণমাধ্যমকর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সর্বশেষ
পাঠক প্রিয়