রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

সাব-রেজিস্ট্রার বদলি নিয়ে শতকোটি টাকার দুর্নীতির অভিযোগ

সাব-রেজিস্ট্রার বদলি নিয়ে শতকোটি টাকার দুর্নীতির অভিযোগ

সাব-রেজিস্ট্রারদের বদলি ঘিরে শতকোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলকে কেন্দ্র করে। অভিযোগে বলা হচ্ছে, একটি প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে এই বদলি বাণিজ্য পরিচালিত হয়েছে।সূত্র মতে, এই সিন্ডিকেটের নেপথ্যে রয়েছেন রমজান খান ও মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ। ২০২৪ সালের ২৭ আগস্ট সম্পদ বিবরণী জমা দেওয়ার বিরোধিতায় সচিবালয়ে বিক্ষোভের মাধ্যমে তারা নিজেদের প্রভাব প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে নির্বাচন ছাড়াই পুনরায় সক্রিয় হয় প্রভাবশালী ‘রমজান কমিটি’, যেখানে রমজান খান ও তার ঘনিষ্ঠ মাইকেল গুরুত্বপূর্ণ ভূমিকা নেন।অভিযোগ রয়েছে, নতুন কমিটি গঠনের পর মাইকেল মহিউদ্দিন সাব-রেজিস্ট্রারদের নিয়ন্ত্রণে এনে বদলি বাণিজ্য শুরু করেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পদায়নের জন্য ৪ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত লেনদেন হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের।এছাড়া, ঢাকার সাভার, নারায়ণগঞ্জের রূপগঞ্জ, টঙ্গি ও মুন্সিগঞ্জসহ বিভিন্ন স্থানে পদায়নের ক্ষেত্রেও বিপুল অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে। অনেক ক্ষেত্রে কর্মকর্তারা পূর্ণ মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন পদায়ন পেয়েছেন।অভিযোগ অনুযায়ী, নতুন কমিটির সদস্যদের কাছ থেকে আদায়কৃত অর্থের একটি অংশ মাইকেলের মাধ্যমে আসিফ নজরুলের কাছে পৌঁছে দেওয়া হতো। এতে করে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে বদলি বাণিজ্য পরিচালিত হয়েছে বলে অভিযোগ উঠেছে।তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ
পাঠক প্রিয়