রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

৪৫ হাজার টাকার বেতন, শত কোটি টাকার সম্পদ—সাভারের সাব-রেজিস্ট্রারকে ঘিরে বিস্তর অভিযোগ

৪৫ হাজার টাকার বেতন, শত কোটি টাকার সম্পদ—সাভারের সাব-রেজিস্ট্রারকে ঘিরে বিস্তর অভিযোগ

মাত্র প্রায় ৪৫ হাজার টাকা মাসিক বেতনের চাকরি, অথচ জীবনযাপন বিলাসবহুল—এমন অভিযোগ উঠেছে মো. জাকির হোসেন নামের এক সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে। বর্তমানে সাভার উপজেলা সাব-রেজিস্ট্রার হিসেবে কর্মরত এই কর্মকর্তার বিপুল অবৈধ সম্পদের তথ্য সামনে আসায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।অভিযোগ অনুযায়ী, রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডে প্রায় ২ কোটি টাকার একটি ফ্ল্যাট, প্রায় ১ কোটি টাকার গাড়ি এবং মিরপুরে ৬ কোটি টাকার ছয়তলা বাড়ির মালিক তিনি। এছাড়া মির্জাপুর-এ বিপণিবিতান, কয়েক কোটি টাকার জমি ও একটি পোলট্রি খামারসহ আরও নানা সম্পদের মালিকানা রয়েছে তার।স্থানীয় সূত্রে জানা গেছে, অনিয়ম, দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে এসব সম্পদ অর্জন করেছেন তিনি। এ বিষয়ে সাভারের রাজাশন এলাকার বাসিন্দা আব্দুর রহমান পাটোয়ারী গত বছরের ১৯ জুলাই বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগে আরও বলা হয়, একটি হত্যা মামলায়ও জাকির হোসেনের নাম রয়েছে। তাকে ওই মামলার ৫৭ নম্বর আসামি করা হয়েছে। এছাড়া রাজনৈতিক পরিচয় গোপন করে ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি সাভারে বদলি হয়ে আসেন এবং এ বদলির জন্য প্রায় ১০ কোটি টাকা ঘুষ লেনদেন হয়েছে বলেও অভিযোগ রয়েছে।সংশ্লিষ্টদের দাবি, সাভারে যোগদানের পর প্রতিদিন বিপুল অঙ্কের ঘুষ আদায়ের টার্গেট নির্ধারণ, জাল দলিল তৈরি এবং সাধারণ সেবাগ্রহীতাদের সঙ্গে দুর্ব্যবহারের মতো অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। এসব অনিয়মের প্রতিবাদে গত ২১ এপ্রিল ‘সাভারবাসী’ ব্যানারে সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়, যেখানে তাকে দ্রুত অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানানো হয়।তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, তার ও পরিবারের নামে বিপুল পরিমাণ জমি, স্বর্ণালংকার এবং ব্যাংকে একাধিক হিসাবের তথ্যও খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সর্বশেষ
পাঠক প্রিয়