
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৮৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।ডিএমপির মিডিয়া বিভাগ জানায়, রবিবার (২৮ জুন) দিনব্যাপী পরিচালিত অভিযানে গ্রেফতারদের মধ্যে একজন তালিকাবহির্ভূত চাঁদাবাজ রয়েছে। এছাড়া সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাতি-সংশ্লিষ্ট অপরাধে জড়িত ৩৭ জন এবং মাদক কারবারে জড়িত ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে।ডিএমপি জানিয়েছে, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।