রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

চেয়ারম্যান বাংলো’ সংস্কারে অনিয়ম, ৩০ লাখের কাজ ২ কোটি ১৬ লাখে

চেয়ারম্যান বাংলো’ সংস্কারে অনিয়ম, ৩০ লাখের কাজ ২ কোটি ১৬ লাখে

রাজধানীর গুলশানে অবস্থিত রাজউক চেয়ারম্যানের সরকারি বাসভবন ‘চেয়ারম্যান বাংলো’ সংস্কারকাজে ব্যাপক অনিয়ম, ব্যয় বৃদ্ধি এবং দরপত্র প্রক্রিয়ায় অসঙ্গতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজউকের প্রধান নগর স্থপতি মোস্তাক আহমেদ ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী রাহাত মুসলেমীনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে তদন্ত কমিটি।তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, শুরুতে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল মাত্র ৩০ লাখ টাকা। তবে শেষ পর্যন্ত সেই ব্যয় বেড়ে দাঁড়ায় ২ কোটি ১৬ লাখ টাকায়। অর্থাৎ প্রাথমিক ব্যয়ের তুলনায় কয়েকগুণ বেশি অর্থ ব্যয় করা হয়েছে।অভিযোগ রয়েছে, উন্মুক্ত দরপত্র ছাড়াই ২০২৫ সালের মার্চ মাসে সংস্কারকাজ শুরু করা হয়। পরে কাজের প্রায় ৮০ শতাংশ শেষ হওয়ার পর চলতি বছরের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে দরপত্র আহ্বান করা হয়। তদন্ত কমিটি এই প্রক্রিয়াকে “নিয়ম লঙ্ঘন” ও “প্রহসনমূলক দরপত্র” হিসেবে উল্লেখ করেছে।তদন্ত প্রতিবেদনে বলা হয়, সরকারি অর্থে পরিচালিত নির্মাণ বা সংস্কারকাজে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক দরপত্র একটি মৌলিক শর্ত হলেও এ ক্ষেত্রে তা অনুসরণ করা হয়নি। এছাড়া পরিকল্পনা, অনুমোদন ও বাস্তবায়ন প্রক্রিয়ায় বড় ধরনের ত্রুটির ইঙ্গিত পাওয়া গেছে।প্রতিবেদনে আরও বলা হয়, পুরো ঘটনায় কারা অনুমোদন দিয়েছেন, কে ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এবং কারা তদারকি করেছেন—এসব প্রশ্নের কেন্দ্রে রয়েছেন প্রধান নগর স্থপতি মোস্তাক আহমেদ ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী রাহাত মুসলেমীন।এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ
পাঠক প্রিয়