রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

প্রিমিয়ো গাড়িতে ইয়া”বার চালান, চট্টগ্রামে ডিবির জালে মিনার

প্রিমিয়ো গাড়িতে ইয়া”বার চালান, চট্টগ্রামে ডিবির জালে মিনার

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) বন্দর বিভাগের বিশেষ অভিযানে ৬ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়।ডিবি সূত্রে জানা যায়, পুলিশ পরিদর্শক মো. ফজলুল কাদের চৌধুরীর নেতৃত্বে একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ জুন রাতে কর্ণফুলী থানার শিকলবাহা চৌমুহনী এলাকার পিএবি সড়কে অভিযান পরিচালনা করে। অভিযানে “মেসার্স শাহ আমানত অটো ট্রেডার্স” নামের একটি প্রতিষ্ঠানের সামনে থেকে ইয়াছিন আরাফাত মিনার (২৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।গ্রেপ্তারকৃত মিনার লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের রাউজানিয়া পাড়া এলাকার বাসিন্দা। তার হেফাজত থেকে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি ইয়াবা বহনে ব্যবহৃত একটি সাদা রঙের পুরোনো টয়োটা প্রিমিয়ো প্রাইভেট কার জব্দ করা হয়েছে।এ ঘটনায় কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত মিনারের বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। ২০২২ সালে লোহাগাড়া থানায় এবং ২০২৫ সালে কক্সবাজারের পেকুয়া থানায় তার বিরুদ্ধে পৃথক মাদক মামলা দায়ের করা হয়েছিল।ডিবি কর্মকর্তারা জানান, মাদক পাচার ও কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ
পাঠক প্রিয়