
সিলেটের ফেঞ্চুগঞ্জ শাহজালাল সার কারখানায় কর্মরত বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) এক কর্মকর্তার বিপুল পরিমাণ অবৈধ সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।দুদকের স্টাফ রিপোর্টার সূত্রে জানা যায়, বিসিআইসির শাহজালাল সার কারখানার সহকারী হিসাব রক্ষক পদে কর্মরত খোন্দকার মুহাম্মদ ইকবাল ও তাঁর স্ত্রীর নামে থাকা মোট ১২টি ফ্ল্যাট জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব সম্পদের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ কোটি টাকা।জব্দকৃত সম্পদের মধ্যে রয়েছে— ঢাকার বিভিন্ন এলাকায় অবস্থিত মোট ১২টি ফ্ল্যাট, যার দলিল মূল্য ৮ কোটি ৪৭ লাখ ৬৬ হাজার ৫৯০ টাকা হলেও বর্তমান বাজারমূল্য প্রায় ২৫ কোটি টাকা বলে জানিয়েছে দুদক।এছাড়া আদালতের নির্দেশে তিনটি ব্যাংক হিসাবে থাকা মোট ৩০ লাখ ৬৫ হাজার ৮৫২ টাকা জব্দ করা হয়েছে।দুদকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০০৫ সালে বিসিআইসির শাহজালাল সার কারখানায় সহকারী হিসাব রক্ষক হিসেবে যোগ দেন খোন্দকার মুহাম্মদ ইকবাল। পরবর্তীতে পদোন্নতি পেয়ে হিসাব বিভাগের প্রধান হন। ১৪ বছরের চাকরি জীবনে তিনি ৯টি গাড়ি, ঢাকায় একাধিক ফ্ল্যাট এবং দুটি ডুপ্লেক্স বাড়ির মালিক হন বলে অভিযোগ রয়েছে।দুদক জানিয়েছে, জব্দকৃত সম্পদের বিষয়ে বিস্তারিত অনুসন্ধান চলছে এবং দুর্নীতি প্রমাণিত হলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।