রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

জুড়ী সীমান্তে বিজিবির অভিযান, ৫৪ পিস ভারতীয় ই’য়া’বা ট্যাবলেট আটক

জুড়ী সীমান্তে বিজিবির অভিযান, ৫৪ পিস ভারতীয় ই’য়া’বা ট্যাবলেট আটক

মৌলভীবাজারের জুড়ী উপজেলার সীমান্তবর্তী ফুলতলা এলাকায় অভিযান চালিয়ে ৫৪ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বিজিবি সূত্রে জানা গেছে, গত ১০ জুলাই সন্ধ্যা আনুমানিক ৭টা ৫০ মিনিটে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধীনস্থ ফুলতলা বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় জুড়ী উপজেলার ৭ নম্বর ফুলতলা ইউনিয়নের বটুলী এলাকায় সীমান্ত থেকে প্রায় ১ দশমিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৫৪ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।বিজিবি জানায়, জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়