রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

নারী কনটেন্ট ক্রিয়েটরসহ ট্রাফিক সার্জেন্ট অবরুদ্ধ: মা’দক ও নারী কেলে’ঙ্কারির অভিযোগে ক্লোজড

নারী কনটেন্ট ক্রিয়েটরসহ ট্রাফিক সার্জেন্ট অবরুদ্ধ: মা’দক ও নারী কেলে’ঙ্কারির অভিযোগে ক্লোজড

নারী কেলেঙ্কারি এবং মাদক সংক্রান্ত গুরুতর অভিযোগের জেরে গাইবান্ধায় জাহাঙ্গীর নামের এক ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার (ক্লোজ) করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। গত শুক্রবার (১৯ জুন) তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। গতকাল শনিবার (২০ জুন) রাতে গাইবান্ধার ট্রাফিক বিভাগের পরিদর্শক (টিআই) আলতাব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।​স্থানীয় ও ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক সার্জেন্ট জাহাঙ্গীর নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি ট্রাফিক সচেতনতা নিয়ে ফেসবুকে বিভিন্ন কনটেন্ট তৈরি করতেন। এই কনটেন্ট তৈরির সূত্র ধরেই এক নারী কনটেন্ট ক্রিয়েটরের সঙ্গে তার সখ্য ও ঘনিষ্ঠতা গড়ে ওঠে।​ভাড়া বাসায় অবরুদ্ধ ও মাদক উদ্ধার​গত ১৭ জুন রাতে পলাশবাড়ী পৌরসভার হরিণমারী এলাকার একটি ভাড়া বাসায় ওই নারীর সঙ্গে সার্জেন্ট জাহাঙ্গীর অবস্থান করছিলেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন বাসাটি ঘিরে ফেলে এবং তাদের অবরুদ্ধ করে। স্থানীয়দের অভিযোগ, অবরুদ্ধ করার পর তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে মাদকদ্রব্য (ইয়াবা) উদ্ধার করা হয়।​অর্থ লেনদেন ও ধামাচাপা দেওয়ার চেষ্টা​এলাকাবাসীর দাবি, স্থানীয়দের হাতে অবরুদ্ধ হওয়ার পর মোটা অঙ্কের আর্থিক লেনদেন এবং একটি প্রভাবশালী মহলের হস্তক্ষেপে ওই রাতেই অভিযুক্ত সার্জেন্ট ও নারীকে ঘটনাস্থল থেকে নিরাপদে সরিয়ে দেওয়া হয়। ঘটনার দিন পুরো বিষয়টি ধামাচাপা দেওয়া হলেও, গত শুক্রবার (১৯ জুন) থেকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং সর্বস্তরে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।​সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ও পুলিশের অ্যাকশন​সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি ভাইরাল হওয়ার পরপরই নড়েচড়ে বসে জেলা পুলিশের সংশ্লিষ্ট বিভাগ। উদ্ভূত পরিস্থিতিতে অভিযুক্ত সার্জেন্ট জাহাঙ্গীরকে তাৎক্ষণিকভাবে ক্লোজ করে পুলিশ লাইনে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়।​গাইবান্ধার ট্রাফিক পরিদর্শক (টিআই) আলতাব হোসেন জানান, পলাশবাড়ীর ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে সার্জেন্ট জাহাঙ্গীরকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটনে এবং এর নেপথ্যে কী ঘটেছিল তা জানতে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে ও গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ
পাঠক প্রিয়