সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

মিরপুর মডেল থানা ভবন এলাকা থেকে লুন্ঠিত চায়না রাইফেল ও ৮ রাউন্ড গু’লি উদ্ধার

মিরপুর মডেল থানা ভবন এলাকা থেকে লুন্ঠিত চায়না রাইফেল ও ৮ রাউন্ড গু’লি উদ্ধার

​রাজধানীর মিরপুর মডেল থানা ভবন এলাকা থেকে থানা থেকে লুন্ঠিত একটি চায়না রাইফেল ও আট রাউন্ড তাজা গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।​বুধবার (২২ জুলাই ২০২৬) সকাল ১০:৪৫ ঘটিকায় মিরপুর মডেল থানা ভবনের পেছনের ঝোপঝাড়ের মধ্যে তল্লাশি চালিয়ে এই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।​মিরপুর মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত অস্ত্রটি একটি জং-ধরা চায়না রাইফেল, যার বাট নম্বর ২১৩৬। প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে, এটি পূর্বে মিরপুর থানা থেকে লুন্ঠিত হওয়া অস্ত্র।​মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান, পিপিএম জানান, ঝোপঝাড়ের মধ্যে পরিত্যক্ত অবস্থায় রাইফেল ও আট রাউন্ড গুলি পড়ে থাকতে দেখে তা উদ্ধার করা হয়। ঘটনার পেছনে অভিযুক্ত বা দায়ী কাউকে তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং বর্তমানে এলাকার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়