
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেড় বছরে যে পরিমাণ লুট করেছে, আওয়ামী লীগও তিন বছরে তা করেনি বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবুল।সম্প্রতি একটি টক শোতে তিনি এ মন্তব্য করেন। বাবুল বলেন, “আমি দায়িত্ব নিয়ে বলছি, এনসিপি প্রশাসনে বদলি বাণিজ্যের মাধ্যমে বিপুল পরিমাণ টাকা লুট করেছে।”তিনি আরও দাবি করেন, অল্প সময়ের মধ্যেই প্রশাসনিক বদলিকে কেন্দ্র করে ব্যাপক অনিয়ম ও আর্থিক লেনদেন হয়েছে, যা অতীতের অনেক সরকারের চেয়েও বেশি।তার এ বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।